আলমডাঙ্গায় চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা চুরির সময় হাতেনাতে আটক হয়েছেন এক যুবক। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কুমারী ইউনিয়নের নওদাদূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নওদাদূর্গাপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে রবিউল ইসলামের বাড়িতে পরিবারের কেউ না থাকার সুযোগে একই ইউনিয়নের কুমারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাসান (২০) ঘরে প্রবেশ করে। সে ঘরের ভেতরে থাকা ওয়ারড্রপের তালা ভেঙে স্বর্ণালঙ্কার, একটি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে ধাওয়া করে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি নিশ্চিত হলে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। পরবর্তীতে এলাকাবাসী তাকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় ভুক্তভোগী রবিউল ইসলাম আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক চোর হাসানকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মাদক কারবারী ও মাদকসহ মাদক মামলার ৯ আসামি গ্রেফতার
৫ মাস আগে
খাদিমপুর ইউনিয়ন পরিষদে ছাত্রদল নেতাকে আটকে রেখে নির্যাতন ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ
৫ মাস আগে
অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় কারখানায় অভিযান, মালিককে ৫ হাজার টাকা জরিমানা
৬ মাস আগে