সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
“করব সমবায়, গড়ব দেশ” প্রতিপাদ্যে গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনী উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি, জাতীয় পতাকা উত্তোলন এবং এক আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।
গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম।
বক্তব্য প্রদান করেন ডিজিটাল বহুমুখী সমবায় সমিতির সভাপতি তোফায়েল হোসেন, চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম, রুদ্র খানসহ গাংনী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আর্থিক ও সামাজিক উন্নয়ন সাধনে সমবায় এক শক্তিশালী মাধ্যম। তারা সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দেন।
এসময় উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরের মুজিবনগরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
১ ঘন্টা আগে
মেহেরপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশু নিহত
১ ঘন্টা আগে
গাংনীতে মরিচের দরপতনে চরম হতাশ চাষিরা, উঠছে না মজুরি খরচও
১২ ঘন্টা আগে