সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার
রাজধানী ঢাকার ধানমন্ডির নিজ বাসভবন থেকে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) প্রফেসর আব্দুল মান্নানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ ভোর আনুমানিক ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রের বরাতে জানা গেছে, ধানমন্ডির বাসা থেকে তাকে হেফাজতে নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার ড. জামিনুর রহমান খান জানান, সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানকে গ্রেফতারের বিষয়ে মেহেরপুর জেলা পুলিশের কাছে সরাসরি কোনো প্রাথমিক তথ্য ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোনো মামলায় তাকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
৮ মিনিট আগে
মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
৫ ঘন্টা আগে