সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আমঝুপি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিসিবির মেহেরপুর জেলা প্রতিনিধি মো. হাসিবুর জামান (স্বপন) এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন।
র্যালি পরবর্তী আলোচনা সভা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. হাসিবুর জামান (স্বপন)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হাফিজ্জামান।
সভাপতির বক্তব্যে মো. হাসিবুর জামান (স্বপন) শিক্ষার মানোন্নয়নের ওপর বিশেষ জোর দিয়ে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মানকে আরও সমৃদ্ধ করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. হাবিবুর রহমান (বিএসসি)। আলোচনা সভায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসান, বশির আহমদ, ফারাহ হোসেন লিটন, হাবিবুর রহমান, শাহানাজ খাতুন, নার্গিস চৌধুরী, মো. তাসমিন জামান তুষার, মো. রকিবুল ইসলাম, মো. রকিবুজ্জামান, মো. গাজিউর রহমান, মো. ইব্রাহীম খলীল ও মো. রুবেল রানাসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
তরুণদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও ৭ নভেম্বরের গুরুত্ব ছড়িয়ে দেওয়ার আহ্বান মেহেরপুরের জেলা প্রশাসকের
৩৩ মিনিট আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা
৫ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল
৬ ঘন্টা আগে