লগইন
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ অক্টোবর, ২০২৬ | ১০:০০ রাত ৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ঝিনাইদহের তরুণী শাহরিন সুলতানা ইরা। গত ২৩ অক্টোবর ২০২৬ দলটির ১৯৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। পাশাপাশি এই বিভাগে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে মোল্যা রহমতুল্লাহকে।

নতুন এই কমিটিতে মো. নাহিদ ইসলাম আহ্বায়ক ও আখতার হোসেন সদস্যসচিব পদে বহাল রয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বের পরিবর্তনের পাশাপাশি সংগঠনকে গতিশীল করতে বিভাগীয় পর্যায়েও দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়।

ঝিনাইদহ শহরের অগ্নিবীণা সড়কের ব্যাপারীপাড়ার বাসিন্দা শাহরিন সুলতানা ইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তিনি বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদ থেকে সাহিত্য সম্পাদক নির্বাচিত হন।

ছাত্ররাজনীতির অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে জাতীয় রাজনীতিতে অংশ নেন ইরা। তিনি ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ)-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন। এনসিপির পূর্ববর্তী কমিটিতে যুগ্ম সদস্যসচিব পদ সামলানোর পর এবার তাকে খুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্ব অর্পণ করা হয়েছে।

নতুন এই অর্পণের ফলে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বিস্তার ও সুসংগঠিত করার সুযোগ সৃষ্টি হলো। শাহরিন ইরার এমন প্রাপ্তিতে এনসিপি ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মোঃ হামিদ পারভেজ মিয়া আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

হামিদ পারভেজ মিয়া বলেন, শাহরিন ইরার এই পদপ্রাপ্তি আমাদের জন্য আনন্দের। তার মেধা ও সাংগঠনিক দক্ষতার ফলে খুলনা বিভাগে দল আরও শক্তিশালী হবে। তৃণমূল পর্যায়ে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং গণমানুষের অধিকার আদায়ে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করি।

কেন্দ্রীয় পর্যায়ে নিজের জেলা থেকে বিভাগীয় নেতৃত্বের সুযোগ আসায় ঝিনাইদহের স্থানীয় রাজনীতিতেও ইতিবাচক সাড়া জাগিয়েছে। নতুন পদ পেয়ে শাহরিন সুলতানা ইরা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সততার সাথে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

৫৮ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

৫৮ মিনিট আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৭ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।