আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে পৌর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অভিযানে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ নয়, বরং প্রতিটি নাগরিকের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন এমন বার্তাও তুলে ধরা হয় কর্মসূচিতে।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার, পৌর সভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, আলমডাঙ্গা থানার এসআই আলমগীর কবীর, কলেজপাড়া কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক মৎস্য কর্মকর্তা খন্দকার শহিদুর রহমান, সহসভাপতি ফাহমিদুর রহমান মুন, উপদেষ্টা হাবিবুল করীম চঞ্চল, পৌরসভার স্টাফ মোস্তাক আহমেদ, মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহীদ মিনার মাঠে ময়লা অপসারনের পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে নিদির্ষ্ট স্থানে বর্জ ফেলার জন্য নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থল পরিষ্কার রাখা জরুরি। বিশেষ করে এডিস মশা যাতে কোথাও জমে থাকা পানিতে বংশবিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি প্রতিবেশীদেরও সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার
৩৯ মিনিট আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা
৪৩ মিনিট আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী
২০ ঘন্টা আগে