সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দামুড়হুদায় অসাবধানতাবশত পুকুরে পড়ে ৩ বছরের শিশুর করুণ মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে সিয়াম নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বসতবাড়ির পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম উপজেলার কার্পাসডাঙ্গা মাঝেরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে সিয়াম বাড়ি থেকে চিপস কিনতে পাশের একটি দোকানে যাচ্ছিল। এ সময় অসাবধানতাবশত তার হাত থেকে একটি ১০ টাকার নোট রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। পানি থেকে ওই টাকা তুলতে গিয়ে সে পুকুরের গভীরে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড
২ ঘন্টা আগে