লগইন
চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে ১০ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী ঘোষণা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৮ জানুয়ারী, ২০২৬ | ০৫:৩৪ সকাল ৫৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে ১০ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী ঘোষণা

চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে ১০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে চূড়ান্ত করা হয়েছে। অপরদিকে,চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও আয়কর আইনজীবী মো. রুহুল আমিন।


প্রার্থী ঘোষণার পর জেলা জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


স্থানীয় সমর্থক নাজমুস সা‌লেহীন, চুয়াডাঙ্গা-১ আসনে যোগ্য প্রার্থী দেওয়ায় আমরা খুবই খুশি। সুষ্ঠু নির্বাচন হলে তিনি অবশ্যই বিজয়ী হবেন বলে আশা করি।


আরেক তরুণ ভোটার বায়েজিদ বলেন, “জোট থেকে আমাদের পছন্দের প্রার্থী পেয়েছি। বিপুল ভোটে জয়ী হবেন বলে বিশ্বাস করি।


এ বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “১০ দলীয় জোট আমাকে যে আস্থা রেখেছে তার মর্যাদা রাখার চেষ্টা করব। নির্বাচিত হলে চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নে কাজ করব এবং একটি দুর্নীতিমুক্ত চুয়াডাঙ্গা গড়ে তুলতে ভূমিকা রাখব।”


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

২ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

২ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৮ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।