সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
অসুস্থ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে শুক্রবার সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বঙ্গভবন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সাক্ষাতকালে রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। একইসঙ্গে তিনি মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক দল রাষ্ট্রপতিকে মন্ত্রী মঈন খানের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
মন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকারও রাষ্ট্রপতির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্বাসকষ্ট এবং হৃদরোগজনিত জটিলতা নিয়ে গত বুধবার রাতে আবদুল মঈন খানকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।