লগইন
চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ পালালেন আ.লীগ নেতা, আটক ৪
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ অক্টোবর, ২০২৬ | ০৯:০১ সকাল ১০৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ পালালেন আ.লীগ নেতা, আটক ৪

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার চণ্ডীপুর গ্রামে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ এক আওয়ামী লীগ নেতা পালিয়ে গেছেন। বুধবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারে জেলা জুড়ে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামির নাম আবু ছিদ্দিক (৫৫)। তিনি কুড়ুলগাছি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় ইউপি সদস্য। চণ্ডীপুর বাজারপাড়া এলাকার মৃত উম্বাত আলীর ছেলে ছিদ্দিকের বিরুদ্ধে আগের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাতে দর্শনা থানা পুলিশের একটি বিশেষ দল গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে চণ্ডীপুর গ্রামে অভিযান চালায়। পুলিশ তাকে গ্রেপ্তার করে হ্যান্ডকাফ পরালে তার স্বজন ও অনুসারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের কাজে বাধা সৃষ্টি করলে এই সুযোগে আবু ছিদ্দিক হ্যান্ডকাফ পরা অবস্থায় দৌড়ে পালিয়ে যান। হামলাকারীদের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে, পুলিশের কাজে বাধা দেওয়ার ও হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—চণ্ডীপুর হালদারপাড়ার লক্ষ্মণ (পিতা রবি হালদার), ফিরোজ (পিতা সেলিম), কণা (স্বামী সঞ্চয়) এবং সোনালী (স্বামী সনজিত)।

দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গেলে তার স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে তাদের দুই পুলিশ সদস্য জখম হন। আসামিকে পুনরায় গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুখলেসুর রহমান জানান, আসামির পালিয়ে যাওয়ার বিষয়টিকে পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। এ ঘটনার পেছনে কারা সরাসরি জড়িত ও ইন্ধন যুগিয়েছে, তা খুঁজে বের করে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

৪১ মিনিট আগে
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৪২ মিনিট আগে
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

১ ঘন্টা আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার:  জিসানের ৬ মাসের কারাদন্ড

আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

২ ঘন্টা আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

২ ঘন্টা আগে
ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

৩ ঘন্টা আগে
মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

৩ ঘন্টা আগে
রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।