সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৭০০ কলাগাছ কেটে সাবাড়, কৃষকদের ৭-৮ লাখ টাকার ক্ষতি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তিন কৃষকের প্রায় ৭০০ কলাগাছ কেটে ফেলেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকার অপূরণীয় ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামের খালপাড়ে সোমবার সকালে এই ধ্বংসযজ্ঞ কৃষকদের নজরে আসে। ধারণা করা হচ্ছে, গত রবিবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা এই কাণ্ড ঘটিয়েছে।
ভুক্তভোগী কৃষক মো. আতিয়ার রহমান জানান, তিনি দিনমজুরির কাজ করে সংসার চালান এবং দীর্ঘদিন অসুস্থ থাকায় সেভাবে কাজও করতে পারেন না। বাড়ির পাশে ফজলুল হক খালের পাড়ে তিনি প্রায় ২০০টি কলাগাছ রোপণ করেছিলেন, যেগুলোতে কিছুদিনের মধ্যেই কলা আসার কথা ছিল। সকালে একজন স্থানীয় কৃষক তাকে মোবাইলে ফোন করে জানান যে তার কলাগাছগুলো কে বা কারা কেটে দিয়েছে।
আরেক ক্ষতিগ্রস্ত কৃষক তুফান আলী বলেন, তাদের কারো সাথে কোনো পূর্ব বিরোধ নেই। তারও ২২০টি কলাগাছ একইভাবে রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে, যা তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, এখনো পর্যন্ত কৃষকদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
৯ ঘন্টা আগে