লগইন
ব্রাহ্মণবাড়িয়ার বীরেশ দিঘিতে ২ লাখ টাকা জিতলেন সাজু আলম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ অক্টোবর, ২০২৬ | ০৮:০১ রাত ৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
শেষ বিকেলে কাতলা ধরে বাজিমাত | ব্রাহ্মণবাড়িয়ার বীরেশ দিঘিতে ২ লাখ টাকা জিতলেন সাজু আলম

শৌখিন মৎস্যশিকারি সাজু আলম শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ার বীরেশ দিঘিতে আয়োজিত এক মাছ ধরার প্রতিযোগিতায় অংশ নেন। এজন্য তাঁকে টিকিট বাবদ খরচ করতে হয়েছে ২৬ হাজার টাকা। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মাছ ধরার সময় নির্ধারিত থাকলেও দুপুর গড়িয়ে গেলেও সাজু আলমের বড়শিতে কোনো মাছ ধরা পড়েনি। কিন্তু শেষ মুহূর্তে, অর্থাৎ বিকেল সাড়ে চারটার দিকে তার বড়শিতে ধরা পড়ে প্রায় সাড়ে চার কেজি ওজনের একটি বিশালাকার কাতলা মাছ। এই একটি মাছেই তিনি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জিতে নিয়েছেন ২ লাখ টাকার আকর্ষণীয় পুরস্কার।

আজ শুক্রবার ভোর সোয়া ছয়টায় শুরু হয়ে প্রতিযোগিতা চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। এই প্রতিযোগিতায় অংশ নিতে ২৬ জন প্রতিযোগী প্রত্যেকে ২৬ হাজার টাকা করে টিকিট কিনেছিলেন, যা থেকে আয়োজকদের মোট ৬ লাখ ৭৬ হাজার টাকা সংগৃহীত হয়। অন্যদিকে, প্রতিযোগীদের জন্য মোট ৪ লাখ ৭০ হাজার টাকার ৬টি পুরস্কার রাখা হয়েছিল।

প্রথম পুরস্কার বিজয়ী সাজু আলম (৫০) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকার বাসিন্দা। বিজয়ের পর প্রথম আলোকে তিনি বলেন, “সারা দিন ধরে ভাবছিলাম খালি হাতেই ফিরতে হবে। কিন্তু একদম শেষ মুহূর্তে একটি কাতলা পেয়েই প্রথম পুরস্কার দুই লাখ টাকা জিতেছি। এখন খুবই ভালো লাগছে।”

সরেজমিনে দেখা যায়, বীরেশ দিঘির চারপাশে ২৬টি মাচায় বসে শিকারিরা অত্যন্ত মনোযোগী হয়ে মাছ শিকারে ব্যস্ত ছিলেন। লটারির মাধ্যমে তাঁদের আসন নির্ধারণ করা হয়। কেউ মাছের খাবার প্রস্তুত করছেন, কেউ দিঘিতে বড়শি ফেলছেন। হঠাৎ হঠাৎ কোনো মাচা থেকে জোরালো আওয়াজ উঠছিল, ‘বড় মাছ, বড় মাছ!’—এই বলে শিকারি ও তাঁদের লোকজন আনন্দ-উল্লাস করছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও ঢাকা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ থেকে অনেক শৌখিন শিকারি এই প্রতিযোগিতায় অংশ নিতে এসেছিলেন। টিকিট মূল্য ছাড়াও একজন শিকারিকে আনুষঙ্গিক আরও ১০-১২ হাজার টাকা খরচ করতে হয়। অনেক আসনের মালিক ভাড়া করে শিকারি নিয়ে আসেন, যাঁদের ৩-৫ হাজার টাকা দিতে হয়।

সাজু আলম ৪ কেজি ৬৯৫ গ্রাম ওজনের কাতলা মাছ শিকার করে ২ লাখ টাকার প্রথম পুরস্কার অর্জন করেন। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ইলিয়াছ হোসেন সকাল ৯টার দিকে ৪ কেজি ৬৭৫ গ্রাম ওজনের কাতলা মাছ ধরে দ্বিতীয় হয়ে এক লাখ টাকা পুরস্কার পান।

এছাড়াও হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকার কাউছার মিয়া ৪ কেজি ৫১০ গ্রাম ওজনের কাতলা মাছ শিকার করে তৃতীয় স্থান অধিকার করে ৫০ হাজার টাকা পুরস্কার লাভ করেন। ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার ইয়াছিন মিয়া ৩ কেজি ৮৩০ গ্রাম এবং ৩ কেজি ৮১৫ গ্রাম ওজনের দুটি কাতলা মাছ ধরে যথাক্রমে চতুর্থ ও ষষ্ঠ হয়ে মোট ৮০ হাজার টাকা পুরস্কার পান। একই এলাকার আওলাদ হোসেন ৩ কেজি ৮৩০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ শিকার করে পঞ্চম স্থান লাভ করেন এবং ৪৫ হাজার টাকা জিতে নেন।

প্রায় পৌনে তিন একর আয়তনের এই দিঘিটি সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া (কলেজপাড়া) গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর পরিবারের মালিকানাধীন। সরাইল মৎস্য চাষ প্রকল্প নামক একটি সমিতি ৯০ লাখ টাকায় দিঘিটি বন্ধক নিয়েছে এবং প্রতিবছর এখানে বেশ কয়েকবার মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এ বছর সপ্তমবারের মতো এই আয়োজন করা হলো।

সরাইল মৎস্য চাষ প্রকল্পের সভাপতি আলী মিয়া প্রথম আলোকে জানান, “এখানে প্রতিবছরই মাছ ধরার এই আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে শৌখিন মৎস্যশিকারিরা এখানে অংশ নেন।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

১ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

২ ঘন্টা আগে
টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

২ ঘন্টা আগে
কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

৬ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

৬ ঘন্টা আগে
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

৬ ঘন্টা আগে
মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

৭ ঘন্টা আগে
হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

১২ ঘন্টা আগে
ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।