লগইন
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে অব্যাহত সাফল্য: পৃথক অভিযানে গ্রেফতার ২ জনকে সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদন্ড
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১২ জুলাই, ২০২৬ | ১২:২৪ রাত ৩৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে অব্যাহত সাফল্য: পৃথক অভিযানে গ্রেফতার ২ জনকে সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদন্ড

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখেছে পুলিশ। পৃথক দুটি অভিযানে মাদকসহ দুই জ‌নকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। পরে সামারি ট্রায়ালে (সংক্ষিপ্ত বিচার) আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই শীতল বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে হাপা‌নিয়া আসমানখালী সড়‌কে অভিযান পরিচালনা করেন। ১০ জুলাই রাত গোপন সংবাদের ভিত্তিতে হাপা‌নিয়া বে‌লেপাড়াস্থ এক‌টি চা‌য়ের দোকা‌নের সাম‌নে থে‌কে নান্দবার খালপাড়ার মৃত পাতান আলীর ছে‌লে মাদক ব‌্যবসায়ী মজনু মন্ডল‌(৩৫)কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মাদক জব্দ করে তাকে থানায় নেওয়া হয়।

অপরদিকে, একই রাত আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর মকবুল মো‌ড় থে‌কে ম‌াদ্রাসাপাড়ার শ্রী স্বপন কুমা‌র বিশ্বা‌সের ছে‌লে তপন কুমার বিশ্বাস(২৬)কে ১ পিস ট‌্যা‌পেন্টাডলসহ গ্রেফতার ক‌রা হয়। তার নিকট থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

শ‌নিবার (১১ জুলাই) গ্রেফতারকৃতর দুই আসামিকে আদালতে হাজির করা হলে চুয়াডাঙ্গার বিজ্ঞ সি‌নিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) শুনানি শেষে রায় ঘোষণা করেন।

রায়ে আসামি মোঃ মজনু মন্ডল(৩৫) কে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারার অপরাধের জন্য ০১ (এক) বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি তপন কুমার বিশ্বাস‌(২৬) কে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারার অপরাধের জন্য ০১ (এক) বছরের বিনাসশ্রম কারাদণ্ড ও ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৪ মিনিট আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

১৫ মিনিট আগে
ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

১ ঘন্টা আগে
মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

১ ঘন্টা আগে
রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

গাংনীতে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিএনএফ-এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

২ ঘন্টা আগে
গাংনীতে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিএনএফ-এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

স্বরাষ্ট্রমন্ত্রী

২ ঘন্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

৩ ঘন্টা আগে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটিক পার্টি

৩ ঘন্টা আগে
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটিক পার্টি

৪৫ বাংলাদেশিসহ ১৮২ বিদেশি নিজ দেশে প্রত্যাবাসিত

৪ ঘন্টা আগে
৪৫ বাংলাদেশিসহ ১৮২ বিদেশি নিজ দেশে প্রত্যাবাসিত

আসিফ মাহমুদের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট

৪ ঘন্টা আগে
আসিফ মাহমুদের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।