লগইন
আলমডাঙ্গায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার, নগদ টাকা ও ইজিবাইক জব্দ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০২ জুলাই, ২০২৬ | ১২:২৬ দুপুর ৪৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার, নগদ টাকা ও ইজিবাইক জব্দ

আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিনজন অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বড়বোয়ালিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় ভাংবাড়িয়া গ্রামের ফেরিঘাটপাড়ার মৃত সুন্নত আলীর ছেলে সাগর আহম্মেদ (৪৩) এবং একই গ্রামের মোল্লাপাড়ার মজিবর রহমানের ছেলে লিপন আলীকে (৩২) একটি ব্যাটারিচালিত ইজিবাইকসহ আটক করা হয়। তল্লাশিকালে ইজিবাইক থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করে আটক দুজনকে থানায় নিয়ে যাওয়া হয়।

এলাকাবাসির দাবি, তারা দীর্ঘদিন ধরে ইজিবাইকে করে বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ছে।

অপরদিকে, একই দিন গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই মনিরুল হক উপজেলার গোবিন্দপুর মাঠপাড়ার মৃত আনিছুজ্জামানের ছেলে ফয়সাল মাহমুদকে (২৬) পৌর এলাকার রাধিকাগঞ্জ বড়বাড়ি এলাকা থেকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, ফয়সাল মাহমুদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতার তিনজন ছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিএনএফ-এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

২৭ মিনিট আগে
গাংনীতে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিএনএফ-এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটিক পার্টি

১ ঘন্টা আগে
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটিক পার্টি

৪৫ বাংলাদেশিসহ ১৮২ বিদেশি নিজ দেশে প্রত্যাবাসিত

২ ঘন্টা আগে
৪৫ বাংলাদেশিসহ ১৮২ বিদেশি নিজ দেশে প্রত্যাবাসিত

আসিফ মাহমুদের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট

২ ঘন্টা আগে
আসিফ মাহমুদের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে ৩ নেতা আটক

৩ ঘন্টা আগে
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে ৩ নেতা আটক

বিশ্ববিদ্যালয়ে যথাযথ তদন্ত ছাড়াই শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তির ঘটনায় এইচআরডব্লিউর উদ্বেগ

৩ ঘন্টা আগে
বিশ্ববিদ্যালয়ে যথাযথ তদন্ত ছাড়াই শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তির ঘটনায় এইচআরডব্লিউর উদ্বেগ

অ্যাটলেটিকোকে হারালো বায়ার্ন, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষে পিএসজি

৪ ঘন্টা আগে
অ্যাটলেটিকোকে হারালো বায়ার্ন, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষে পিএসজি

অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বড় জয়

৪ ঘন্টা আগে
অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বড় জয়

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।