আলমডাঙ্গায় পৃথক অভিযানে বেসামাল অবস্থায় ঘুরাফেরা ও পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় পৃথক অভিযানে বেসামাল অবস্থায় ঘুরাফেরা ও পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার
আলমডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে প্রকাশ্যে উচ্চস্বরে চিৎকার ও অকথ্য ভাষায় গালিগালাজ করে জনসাধারণের বিরক্তির সৃষ্টি করার অভিযোগে এক যুবক এবং আদালতের পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে আলমডাঙ্গা শহরের চারতলার মোড় থেকে ও গোবিন্দুপুর মডেল স্কুলপাড়া থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গা থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি করছিলেন। এ সময় মোবাইল ফোনে পাওয়া সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পৌরসভার চারতলা মোড় সংলগ্ন রাসমনি জুয়েলার্সের সামনে অভিযান চালান।
অভিযানে প্রকাশ্যে উচ্চস্বরে চিৎকার ও অকথ্য ভাষায় গালিগালাজ করে জনসাধারণের বিরক্তির সৃষ্টি করার অভিযোগে এরশাদপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে ইয়ামিন হোসেন (২২)কে গ্রেফতার করে নিয়ে আসে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৯০/২৬, তারিখ ৩০/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪(৬) ধারায় ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, এএসআই ফিরোজ ইকবালের নেতৃত্বে ওসমানপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা আদালতের পরোয়ানাভুক্ত আসামি গোবিন্দপুর মডেল স্কুলপাড়ার বিল্লাল হোসেনের ছেলে শিমুল হোসেনকে (২৫) গ্রেফতার করেন।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে আলমডাঙ্গা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
৫৬ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি
৫৬ মিনিট আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়
৫ ঘন্টা আগে