আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪ : সামারি ট্রায়ালে দুইজনের কারাদণ্ড ও অর্থদন্ড
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪ : সামারি ট্রায়ালে দুইজনের কারাদণ্ড ও অর্থদন্ড
আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবার গুঁড়াসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার চারজনের মধ্যে দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর দুইজনকে তাৎক্ষণিক বিচারে কারাদণ্ড দিয়েছেন আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। ওসমানপুর পুলিশ ক্যাম্পের এসআই নবাব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হারদী গ্রামের চেয়াম্যানপাড়ার শরিফুল ইসলামের ছেলে মাফুজ (২১) নামের এক যুবককে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপর অভিযানে আলমডাঙ্গা থানার এসআই এসএম নিয়ামুল হক সঙ্গীয় অফিসারদের নিয়ে কামালপুর চরপাড়ায় অভিযান চালিয়ে আজিজুল হকের বাড়ির দ্বিতীয় তলা থেকে আবুল কাশেমের ছেলে সুজ্জল হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেন। তার কাছ থেকে ০.১ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া, ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, দুটি ইয়াবা সেবনের কাঠি ও তিনটি বোতলের মুটকি উদ্ধার করা হয়।
এদিকে এসআই মো. শাহরিয়ার হুসাইন রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হাউসপুর গ্রামের জামিরুল ইসলামের ছেলে আব্দুস সালাম (৩০) ও পুরাতন বাজার রথতলা এলাকার সোলাইমান হোসেনের ছেলে নাহিদ হাসান (২১)-কে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, আব্দুস সালাম ও নাহিদ হাসানকে আলমডাঙ্গা থানার মামলা নং-০১, তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, মাফুজ ও সুজ্জলকে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য পাঠানো হলে আদালত মাফুজকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং সুজ্জল হোসেনকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
৪৩ সেকেন্ড আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড
১ ঘন্টা আগে