আলমডাঙ্গায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আলমডাঙ্গায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা জিয়া মঞ্চের অস্থায়ী কার্যালয়ে কেক কাটার মাধ্যমে পালন করা হয়।
অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ফাহমিদুর রহমান মুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হুমায়ূন কবির, সহ-সভাপতি সেলিম হোসেন, সহ-সভাপতি এমাদুল হক, সহ-সাধারণ সম্পাদক মুনতাজ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ সুইট ইউসুফ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিটন আলী, প্রচার সম্পাদক আনিসুর রহমান ও যোগাযোগ সম্পাদক মোহাম্মদ আল-আমিন বিশ্বাস হিমেলসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা জাতীয়তাবাদী জিয়া মঞ্চের প্রতিষ্ঠার ইতিহাস ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে নেতাকর্মীদের এক সাথে কাজ করার আহবান করা করেন।
পরে নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কেটে জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার
২ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা
২ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
২ ঘন্টা আগে