আলমডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আলমডাঙ্গা পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে অংশগ্রহণকারীরা নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বার্তা দেন। এ বছরের বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ। প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, খাবারের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
র্যালি শেষে আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। প্রধান অতিথি বলেন: সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং পরিচ্ছন্নতার বিকল্প নেই। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সচেতন হতে হবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ^র কুমার মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুন্ডু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, পৌর সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা।
স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানার উপস্থপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা কলা কেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন মিয়া, উপজেলা প্রকৌশলী মেজবাহুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, নির্বাচন কর্মকর্তা মেজর আহাম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, আইসিটি অফিসার মোস্তার্ফিজুর রহমান, পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম, আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেনসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
৫২ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি
৫৩ মিনিট আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়
৫ ঘন্টা আগে