লগইন
আলমডাঙ্গায় গ্যাস সিলিন্ডারের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৭ জুলাই, ২০২৬ | ০৭:৩৫ বিকাল ৩৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় গ্যাস সিলিন্ডারের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা শহরে গ্যাস সিলিন্ডারের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের হিসাব সংরক্ষণে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে আলমডাঙ্গা শহরের হাইরোডস্থ বড় মসজিদ মার্কেটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনূর আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমলেও আলমডাঙ্গা শহরের কয়েকজন ব্যবসায়ী নির্ধারিত নিয়ম অনুযায়ী মূল্যতালিকা প্রদর্শন করছেন না এবং ক্রয়-বিক্রয়ের হিসাবও যথাযথভাবে সংরক্ষণ করছেন না এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বড় মসজিদ মার্কেটের আমিরুল সাইকেল স্টোরে গ্যাস সিলিন্ডারের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ না করার সত্যতা পাওয়া যায়। এ অপরাধে দোকানের মালিক আব্দুল মাসুমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনূর আক্তার বলেন, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ক্ষেত্রে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা এবং ক্রয়-বিক্রয়ের সঠিক হিসাব সংরক্ষণ করা আইনগত বাধ্যবাধকতা। কোনো ব্যবসায়ী এ নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারে স্বচ্ছতা নিশ্চিত ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আলমডাঙ্গা থানার এসআই শোভন কুমার কুণ্ডুসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিএনএফ-এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

২৭ মিনিট আগে
গাংনীতে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিএনএফ-এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটিক পার্টি

১ ঘন্টা আগে
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটিক পার্টি

৪৫ বাংলাদেশিসহ ১৮২ বিদেশি নিজ দেশে প্রত্যাবাসিত

২ ঘন্টা আগে
৪৫ বাংলাদেশিসহ ১৮২ বিদেশি নিজ দেশে প্রত্যাবাসিত

আসিফ মাহমুদের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট

২ ঘন্টা আগে
আসিফ মাহমুদের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে ৩ নেতা আটক

৩ ঘন্টা আগে
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে ৩ নেতা আটক

বিশ্ববিদ্যালয়ে যথাযথ তদন্ত ছাড়াই শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তির ঘটনায় এইচআরডব্লিউর উদ্বেগ

৩ ঘন্টা আগে
বিশ্ববিদ্যালয়ে যথাযথ তদন্ত ছাড়াই শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তির ঘটনায় এইচআরডব্লিউর উদ্বেগ

অ্যাটলেটিকোকে হারালো বায়ার্ন, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষে পিএসজি

৪ ঘন্টা আগে
অ্যাটলেটিকোকে হারালো বায়ার্ন, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষে পিএসজি

অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বড় জয়

৪ ঘন্টা আগে
অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বড় জয়

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।