আলমডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার : সামারি ট্রায়ালে তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে প্রেরন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার : সামারি ট্রায়ালে তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে প্রেরন
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ গ্রাম গাঁজাসহ আব্দুর রশিদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুর রশিদ আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর দাসপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এসআই শীতল বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে সন্দেহভাজন আব্দুর রশিদকে আটক করে তল্লাশি চালানো হয়। তার কাছ থেকে ৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে গ্রেফতার আব্দুর রশিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানার সামারী ট্রায়াল সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে আলমডাঙ্গা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি
১ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়
৬ ঘন্টা আগে