লগইন
আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়নের দোয়ারপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ ও গ্রামবাসির কঠোর হুঁশিয়ারি
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০২ অক্টোবর, ২০২৬ | ০৬:১২ বিকাল ১৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়নের দোয়ারপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ ও গ্রামবাসির কঠোর হুঁশিয়ারি

“মাদককে না বলি, সুস্থ সুন্দর সমাজ গড়ি”এই স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের দোয়ারপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে দোয়ারপাড়া ঐক্য যুব ক্লাবের আয়োজনে ক্লাব চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এলাকায় সচেতনতামূলক র‌্যালি বের করা হয়।

নওদাবন্ডবিল-ফরিদপুর দোয়ারপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুরত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র সরকার। প্রধান অতিথির বক্তব্যে বিকাশ চন্দ্র সরকার বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা মাদক কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। তবে শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়। অভিভাবক, শিক্ষক, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও যুবসমাজকে এগিয়ে এসে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিজ নিজ এলাকায় মাদকের বিস্তার সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। কোনো মাদক ব্যবসায়ীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ, বেলগাছী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মেহেরাজ আলী, ইউনিয়ন জামায়াতের আমীর আমান উদ্দীন, এমসবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবীব, সাবলুল রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী লিটন মিয়া, সমাজ সেবক সিতাব মন্ডল, আমির হামজা। ছাত্রনেতা আজমুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আমিনুল রহমান মন্ডল, গ্রাম পুলিশ আব্দুর রশিদ, ক্লাবের সভাপতি আল আমিন বাপ্পি, সেক্রেটারি পিন্টুর রহমান, মিঠুল মন্ডল, মহরম মন্ডল, মনি, শিপন, ইসরাফ, ভিকু মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, মসজিদ কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের কারণে তরুণ সমাজের একটি অংশ বিপথগামী হচ্ছে, বাড়ছে অপরাধপ্রবণতা ও পারিবারিক অশান্তি। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

৪৮ মিনিট আগে
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৪৯ মিনিট আগে
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

১ ঘন্টা আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার:  জিসানের ৬ মাসের কারাদন্ড

আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

২ ঘন্টা আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

২ ঘন্টা আগে
ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

৩ ঘন্টা আগে
মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

৩ ঘন্টা আগে
রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।