লগইন
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে  প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ মে, ২০২৪ | ০৬:০০ বিকাল ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠি

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলায় নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের সাথে আচারনবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২য় ধাপে ২১ মে আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে সোমবার (৬ মে) আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে আচারনবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।

এসময় প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা বলেন, আলমডাঙ্গা বিশেষ বৈশিষ্টমন্ডিত। অনেক উপজেলার চায়তে আয়তনেও অনেক বড়, জনসংখ্যাও অনেক বেশি। তাই আলমডাঙ্গা উপজেলার নির্বাচন নিয়ে আমাদের বিশেষ কর্মকৌশল রয়েছে। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের কোন গাফিলতি থাকবে না। প্রতিটি দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা দৃঢ প্রতিজ্ঞ। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সংশয় থাকার কোন সুযোগ নেই। ডানে বামে করারও কোন সুযোগ নেই।


বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও পুলিশ সুপার পদে পদন্নতিপ্রাপ্ত রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো: রাসেল, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আজম, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া, নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম।

এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী কে এম মুঞ্জিলুর রহমান, ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান, আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোমিন চৌধুরী ডাবু, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, আহমেদ হাসিব খান সৈকত, আজিজুল হক, মাসুম বিল্লাহ, মামুনুর রহমান, আজিজুল হক, মকলেছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মারজাহান নিতু, কাজল রেখা, মনিরা পারভীন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫১ মিনিট আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫২ মিনিট আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

২ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

২ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

মুজিবনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, জিয়াউর রহমানকে ‘জিয়া সাহেব’ বলায় বিতর্কের সৃষ্টি

৩ ঘন্টা আগে
মুজিবনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, জিয়াউর রহমানকে ‘জিয়া সাহেব’ বলায় বিতর্কের সৃষ্টি

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৩ ঘন্টা আগে
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।