লগইন
৪৮ ঘন্টা পর মৃত্যুর কাছে হার মানলেন সড়ক দুর্ঘটনায় আহত  যুবক আব্দুল্লাহ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ জুন, ২০২১ | ০৬:০০ বিকাল ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

৪৮ ঘন্টা পর মৃত্যুর কাছে হার মানলেন সড়ক দুর্ঘটনায় আহত যুবক আব্দুল্লাহ

সড়ক দুর্ঘটনার ৪৮ ঘন্টার পর মৃত্যুর কাছে হার মানলেন আলমডাঙ্গার বড়বোয়ালিয়ার তরতাজা যুবক আব্দুল। গত ১৮ জুন শুক্রবার মোড়ভাঙ্গায় লাটারহাম্বারের সাথে আব্দুল্লাহর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাপসহ তিনি গুরুতর আহত হন। তাদেরকে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী পরে কুষ্টিয়া থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


জানা গেছে গত শুক্রবার সকাল বড়বোয়ালিয়ার উজ্জ্বল হোসেন ও ছেলে আব্দুল্লাহ মটর সাইকেলযোগে আলমডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিলেন। মোড়ভাঙ্গা বাজার অতিক্রম করার পরে ঘটে বিপত্তি। বিপরীত দিক থেকে কেশবপুর গ্রামের বজলুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম দ্রুত গতিতে চালিয়ে আসা লাটারহাম্বার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে বাবা ছেলে দুজনেই মারাত্মক আহত হন। পরে পথচারীদের সহায়তায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী নিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে আব্দুল্লার অবস্থা সঙ্কটাপন্ন হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪৮ ঘন্টা পর গত ২০ জুন ভোর রাতে মারা গেছেন আব্দুল্লাহ। রবিবার বাদ এশা জানাযা শেষে গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

৩২ মিনিট আগে
বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

৩৩ মিনিট আগে
পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

১ ঘন্টা আগে
বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

২ ঘন্টা আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

২ ঘন্টা আগে
মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যাডভোকেট কামরুল হাসান

৪ ঘন্টা আগে
অ্যাডভোকেট কামরুল হাসান

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

৫ ঘন্টা আগে
পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

৫ ঘন্টা আগে
আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।