লগইন
হরিণাকুন্ডুয় সাংবাদিককে পিটিয়ে জখম!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
হরিণাকুন্ডুয় সাংবাদিককে পিটিয়ে জখম!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি জাফিরুল ইসলামকে দুর্বৃত্তরা পিটিয়ে জখম করেছে। সোমবার বিকাল পৌনে চারটার সময় হরিনাকুন্ডু শহরের উপজেলা পরিষদ মোড়ে এই ঘটনা ঘটে।

জাফিরুল ইসলাম পার দখলপুর উত্তর পাড়া গ্রামের গোলাপ আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মোটরসাইকেল যোগে জাফিরুল ইসলাম উপজেলা প্রেস ক্লাবে যাওয়ার সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাঁর উপরে হামলা চালায়।

আহত জাফিরুল কে উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরিনাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, প্রেসক্লাব পলিটিক্স নিয়ে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন। তিনি বলেন এ বিষয়ে এখনও তিনি কোনো অভিযোগ পাননি। আহত জাফরুল ইসলাম জানিয়েছেন তার কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

তিনি হামলার সঙ্গে কতিপয় সাংবাদিক জড়িত বলে অভিযোগ করেন। অন্যদিকে হরিনাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু বলেছেন স¤প্রতি এক ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির ঘটনা নিয়ে এই হামলা হয়েছে। এ ঘটনার সাথে কোন সাংবাদিক জড়িত নয়। হরিণাকুন্ডু উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক বিশ্বাস জানান এ ঘটনায় তারা মঙ্গলবারে মানববন্ধন ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৮ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৯ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৯ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১০ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।