লগইন
হরিণাকুন্ডুতে লাটাহাম্বার মোটর সাইকেল সংঘর্ষে নৈশ প্রহরী নিহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
হরিণাকুন্ডুতে লাটাহাম্বার মোটর সাইকেল সংঘর্ষে নৈশ প্রহরী নিহত


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়ণকান্দি গ্রামে সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৫০) নামের এক নৈশ প্রহরী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণকান্দি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান হরিণাকুন্ডু পৌরসভার চিথলিয়াপাড়া গ্রামের দেলসাদ লস্করের ছেলে। সে হরিণাকুন্ডু পৌরসভার নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিল। হরিণাকুন্ডু থানার ওসি আবদুর রহিম মোল্লা জানান, বৃহস্পতিবার বিকেলে খলিলুর রহমান মোটর সাইকেল যোগে পার্শবর্তী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় যাচ্ছিল। পথে নারায়ণকান্দি আলমডাঙ্গা সড়কের নারায়ণকান্দি বাজারের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটাহাম্বার (স্যালোইঞ্জিন চালিত ট্রলি)র সাথে সংঘর্ষ হয়।

এতে সে গুরুতর আহত হলে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হলে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

২ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

২ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৯ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১০ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১০ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১১ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১২ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।