লগইন
স্বপ্নের ফাইনালে আর্জেন্টাইন ভক্তদের জন্য দুঃসংবাদ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ ডিসেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৪৮৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
স্বপ্নের ফাইনালে আর্জেন্টাইন ভক্তদের জন্য দুঃসংবাদ

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করার পর নতুন করে ফের এই প্রশ্নের মুখোমুখি আর্জেন্টিনার অধিনায়ক। মেসির উত্তরে আর্জেন্টিনার সমর্থকদের জন্য আছে মন খারাপের খবর।

১৮ ডিসেম্বরের ফাইনালই বিশ্বকাপে মেসির শেষ ম্যাচ। বয়স পেরিয়েছে ৩৫। আরেকটি বিশ্বকাপ আসতে আসতে বয়সটা পেরিয়ে যাবে ৩৯ এর ঘর। স্বাভাবিকভাবেই সে বয়সে বিশ্বকাপ খেলার স্বপ্নটা বাড়াবাড়ি।

কিন্তু মানুষটা যদি হয় লিওনেল মেসি, তবে আশায় বুক বাঁধা যায়। কাতার বিশ্বকাপের পর ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র-কানাডা বিশ্বকাপেও লা পুলগা খেলবেন কি-না, তা নিয়ে সমর্থকদের কৌতূহলের শেষ নেই।

এই বিশ্বকাপ শুরুর আগে মেসি নিজেই জানিয়ে দিয়েছিলেন আরেকটা বিশ্বকাপে তাকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। তারপরও শেষ কথা তো থেকেই যায়। যদি-কিন্তুর ওপরও তো অনেক কিছু নির্ভর করে।

লুসাইলে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। নিজে পেনাল্টি থেকে একটা গোল করার পাশাপাশি হুলিয়ান

আলভারেজকে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বানিয়ে দিয়েছেন আরেকটি গোল। দুর্দান্ত খেলে জয় তুলে নেয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।

ম্যাচ শেষে মিক্সড জোনে মেসির কথা শুনতে অপেক্ষায় ছিলেন আর্জেন্টাইন সাংবাদিকরা। উপস্থিত ছিলেন আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ ও স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র সংবাদকর্মীরাও। তাদের সামনেই মন খারাপের খবরটা দেন মেসি।

পাঁচ মিনিটের মতো সময় ধরে দেয়া বক্তব্যের শুরুতেও সমর্থকদের হৃদয়ভাঙা খবরটা দেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি বলেন, ‘ফাইনাল দিয়ে বিশ্বকাপ ক্যারিয়ার শেষ করতে পারব ভেবে গর্ব লাগছে।

নিশ্চিতভাবেই রোববার (ফাইনাল) হবে বিশ্বকাপে আমার শেষ ম্যাচ। পরের বিশ্বকাপ (২০২৬) অনেক দূরের পথ। ততদিন পর্যন্ত সময় থাকবে বলে মনে হয় না। তাই সবচেয়ে ভালোভাবে শেষ করার আশা রাখি।’

মেসির কথায় অবশ্য উৎসবের প্রস্তুতি নেয়া শুরু করতে পারে আর্জেন্টিনার সমর্থকরা। ‘সবচেয়ে ভালোভাবে শেষ করা’ মানেই তো শিরোপা উঁচিয়ে উদযাপন করতে করতে বিদায় নেওয়াটাই বোঝায়।

তার মানে ১৮ ডিসেম্বর লুসাইলে আকাশি-সাদা জার্সিধারীদের শিরোপা উৎসবের প্রতিশ্রুতিই দিচ্ছেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী। ফাইনালে নিজের সবটুকু নিংড়ে দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

মেসি বলেন, ‘সত্যিটা হলো, এখন মাথার ভেতর অনেক কিছুই কাজ করছে। বিশ্বকাপের শেষ ম্যাচটা খেলব, যেটা আমরা চেয়েছি। জানি না এটা আমার সেরা বিশ্বকাপ কি-না। আমরা এখানে (কাতারে)

আসার পর থেকেই উপভোগ করছি। হার দিয়ে শুরু করলেও জানতাম এই দলটা কী করতে পারে। আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে এবং ফাইনালে আমরা নিজেদের সর্বস্বই নিংড়ে দেব। জয়ের জন্য যা যা করা দরকার, তাই করব।’ ২০১৪ বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ব্রাজিলের মারকানায় সেদিন অবশ্য অতিরিক্ত সময়ের গোলে জার্মানির বিপক্ষে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল মেসিদের।

সেই স্মৃতি ভোলার সময় এবার। তার দলের ওপর আস্থা রাখতে মেসি বলছেন, ‘ভক্তদের বলছি, আস্থা রাখুন। এই দলটা দুর্দান্ত। আমরা আরেকটি বিশ্বকাপ ফাইনাল খেলব এবং উপভোগ করব। পরিবারের কথা মনে পড়ছে। তারা সব সময় পাশে ছিল। ভালো ও খারাপ—দুই রকম সময়ই পার করেছি। এখন দারুণ মুহূর্ত কাটছে। এখানে সবাই উপভোগ করছি, আনন্দ করছি। আর্জেন্টিনায় না জানি কী হচ্ছে।‘ রোববারের ফাইনালে মেসি শিরোপা উঁচিয়ে ধরেই ‘বিদায়’ বলবেন এমনটাই প্রত্যাশা বিশ্বজুড়ে আর্জেন্টিনার কোটি কোটি সমর্থকের।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

২৩ মিনিট আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

২৪ মিনিট আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৩ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

৩ ঘন্টা আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৬ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

৬ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৭ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।