লগইন
সাতক্ষীরায় ১২ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ১৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সাতক্ষীরায় ১২ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার জুসখোলা এলাকা থেকে ১২ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রফিকুল ইসলাম(৩৮) সরুলিয়া ইউনিয়নের জুসখোলা গ্রামের তবারক সরদারের ছেলে। তিনি পেশায় একজন ইটভাটা শ্রমিক।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ১২ বছর আগে রফিকুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়। পরে তিনি আবার বিয়ে করেন। সেই পক্ষের দুটি সৎ মেয়ে সন্তান রয়েছে। একটি সন্তান পাবনাতে কাজ করে। অন্যজন ছোট মেয়ে, ঢাকায় কাজ করে। তার বয়স ১২ বছর। সম্প্রতি মেয়েটি বাড়িতে আসার পর তার সৎ বাবা তাকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে

ওসি বলেন, গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়েকে বাড়িতে একা পেয়ে তার সৎ বাবা তাকে ধর্ষণ করে। পরে মেয়েটি এ ঘটনা তার মাকে জানায়। এরপর তার মা পাটকেলঘাটা থানায় তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। এ মামলায় বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।