সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সাংবাদিক ডালিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধি । চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহেল রানার ডালিমের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের আয়োজনে কাশারি বাজার এলাকায় প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহাবুব হোসেন পলেনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক আতিক সপন, সাংবাদিক মিজানুর রহমান, মিজানুর রহমান জনি, এসআই বাবুসহ সাংবাদিক বৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক হামিদুল ইসলাম, সোহাগ মন্ডল, রাশেদ খানসহ সাংবাদিকেরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহেল রানার ডালিমের উপর অতর্কিত সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি
৭ ঘন্টা আগে
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি
১১ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক
১ দিন আগে