সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য এবং স্বাস্থ্যবিধি না মানায় ৫ জনকে জরিমানা
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মানায় আলমডাঙ্গা শহরের ৫ জনকে ২ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে। ২৪ জুলাই বিকালে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জানাগেছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মেনে ঘরের বাইরে বের হওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত জরিমানা করেন। শহরের আলিফ উদ্দিন মোড়, চারতলার মোড়, হাউসপুর আনন্দধাম ব্রিজ, লাল ব্রিজ এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের অভিযানে বাদেমাজুর মুত জাফর আলীর ছেলে সানোয়ার হোসেনকে ৫শ টাকা, আনন্দধামের আলম হোসেনের ছেলে মাসুদ আলীকে ৬শ টাকা, রাধিকাগঞ্জ গ্রামের ওয়াদুদ আলীর ছেলে নাসির উদ্দিনকে ৫শ টাকা, কালিদাসপুর গ্রামের মহাবুল আলীর ছেলে আফিসকে ৩শ টাকা, হারদী গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে রেজাউলকে ৫শ টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই সুফল কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
৪ ঘন্টা আগে
রাসেল মিয়া
৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
৫ ঘন্টা আগে