লগইন
শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত \ বাড়ীঘর ভাংচুর ও লুটপাট
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ১০৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত \ বাড়ীঘর ভাংচুর ও লুটপাট


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের মীনগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। এসময় ভাংচুর ও লুটপাট করা হয় বেশ কয়েকটি বাড়ি ঘর।

আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শৈলকুপার আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তার মৃধার সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে আবুল কালাম আজাদের সমর্থক সবুজকে মারধর করে মুক্তার মৃধার সমর্থক রনজুর লোকজন। বুধবার সকালে আহত সবুজকে হাসপাতালে নিতে গেলে বাধা দেয় প্রতিপক্ষরা।

এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আগত হয় কমপক্ষে ৫ জন। ভাংচুর ও লুটপাট করা হয় ওই গ্রামের আবুল কালাম আজাদ, হিরাজুল ইসলাম, মুক্তার, লাইফ, লাইস, আতিয়ার রহমান, রেজাউল ইসলামের বাড়িসহ আরও কয়েকজনে বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ঘটনার সংবাদ শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪৯ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪৯ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।