লগইন
শিক্ষার্থীদের শ্লোগা‌নে যোগদান না ক‌রে প্র‌তিষ্ঠান ত্যাগ কর‌লেন আলমডাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ নভেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৩১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষার্থীদের শ্লোগা‌নে যোগদান না ক‌রে প্র‌তিষ্ঠান ত্যাগ কর‌লেন আলমডাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

আলমডাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান চিকিৎসা ছুটি শেষে স্কুলে গেলে সহকারী শিক্ষকদের বাঁধা ও শিক্ষার্থীদের চোর চোর শ্লোগানে অপমানিত হয়ে স্কুল ত্যাগ করতে বাধ্য হয়েছেন।

বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালিন প্রধান শিক্ষক স্কুলে ঢুকলে শিক্ষার্থীরা পরীক্ষা ফেলে হলের বাইরে এসে চোর চোর শ্লোগান দেয়। এ সময় অপমানিত হয়ে রবিউল ইসলাম খান স্কুল ত্যাগ করতে বাধ্য হন। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে সরকারী পাইলট স্কুলে ন্যাক্কারজনক এসব ঘটনা ঘটে।


জানা গেছে, প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানের বিরুদ্ধে স্কুলের প্রায় ২০ লক্ষ টাকা আত্মসাতের বিভাগীয় তদন্ত চলছে। এর বিপরীতে তিনি বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারসহ সহকারী শিক্ষক ও উর্দ্ধতন কর্মকর্তাদের নামে আদালতে মামলা করেন। এ নিয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

এ অবস্থায় প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান চিকিৎসার জন্য ছুটি নেন। চিকিৎসা ছুটি শেষে গতকাল তিনি স্কুলে যোগদান করতে যান। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা যোগদানে বাঁধা দিয়ে স্কুল থেকে চলে যেতে বলেন। এ সময় পরীক্ষার হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে চোর চোর শ্লোগান দিতে থাকে। লজ্জাজনক এ পরিস্থিতিতে রবিউল ইসলাম খান স্কুল ত্যাগ করতে বাধ্য হন।


এর আগে গত মঙ্গলবার প্রধান শিক্ষকের সাথে প্রাতিষ্ঠানিক কাজ করতে অপারগতা জানিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের একাংশ উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর বরাবর একটি আবেদনপত্র জমা দেন। আবেদনে শিক্ষকরা বিদ্যালয়ের ২০ লক্ষ টাকা আত্মসাতের প্রসংগ তুলে প্রধান শিক্ষকের সাথে প্রাতিষ্ঠানিক কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেন।


এ ব্যাপারে প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান বলেন, ছুটি নিয়ে ঢাকায় চিকিৎসা শেষে গতকাল স্কুলে যোগদান করতে যাই। কিন্ত কতিপয় সহকারী শিক্ষক আমাকে হেনস্থা করেন এবং পরীক্ষার হল থেকে ছাত্রদের বের করে এনে আমার বিরুদ্ধে অশোভন শ্লোগান দেওয়ায়।


উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর বলেন, অসুস্থতা জনিত কারনে রবিউল ইসলাম খান ছুটিতে ছিলেন। মঙ্গলবার মেডিকেল সার্টিফিকেট ছাড়া যোগদান করতে পারেননি। গতকাল পুনরায় স্কুলে গেলে অনাকাংখিত ঘটনার কথা শুনেছি। স্কুলে গিয়ে বিস্তারিত জেনে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

১৮ মিনিট আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

১৮ মিনিট আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৩ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

৩ ঘন্টা আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৬ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

৬ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৭ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।