লগইন
লিবিয়ায় জিম্মি দশা থেকে বাড়ি ফিরে জিম্মি মাফিয়ার গডফাদারকে ধরতে খায়রুল ইসলাম আহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ মার্চ, ২০২৫ | ০৬:০০ বিকাল ১৯০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

লিবিয়ায় জিম্মি দশা থেকে বাড়ি ফিরে জিম্মি মাফিয়ার গডফাদারকে ধরতে খায়রুল ইসলাম আহত

লিবিয়ায় আট মাসের করুণ জিম্মি দশা থেকে বাড়ি ফিরে জিম্মি মাফিয়ার গডফাদার আলামিনকে ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আলমডাঙ্গার খায়রুল ইসলাম। তিনি দুজনকে সাথে নিয়ে বারো লাখ টাকা ফিরে পেতে লিবিয়ার জিম্মি মাফিয়া আলামিনকে ধরতে যান কুষ্টিয়ার ইবি থানার নলখোলা গ্রামে। সেখানে দু'পক্ষের মধ্যে মারামারির এক পর্যায়ে খায়রুল আলামিনকে মাইক্রোবাসে তুলে আলমডাঙ্গার কালিদাসপুরে নিয়ে আসেন।

অন্যদিকে, খায়রুলের সাথে যাওয়া তার বিয়াই সালামকে আলামিনের লোকজন বন্দী করে রাখে। পরবর্তীতে দু'পক্ষের আলোচনায় বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে মাফিয়া আলামিন ও সালাম মুক্ত হন।

লিবিয়ার মাফিয়া আলামীন


১৮ মার্চ মঙ্গলবার রাতে কুষ্টিয়া ইবি থানার নলখোলা ও আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামে এসব ঘটনা ঘটে। দুজনের বন্দী হওয়া ও মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।


জানা গেছে, গত বছর আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের রবিউল ইসলাম নবার ছেলে খায়রুল ইসলামকে ইতালি যাওয়ার প্রলোভন দেখান একই গ্রামের হাসেম আলীর ছেলে মিলন ড্রাইভার। খায়রুল ইসলাম দালাল মিলনকে বারো লাখ টাকা দেন ইতালি যাওয়ার জন্য। এরপর এক সময়কার লিবিয়া প্রবাসী কুষ্টিয়ার পাটিকাবাড়ি নলখোলার রবিজুল ইসলাম খায়রুলকে লিবিয়ায় পাঠিয়ে দেন। খায়রুল লিবিয়ায় গিয়ে জিম্মি মাফিয়া গডফাদার আলামিনের কাছে গিয়ে পড়েন। সেখানে দীর্ঘ আট মাস অবর্ননীয় মারধরের শিকার হন খায়রুল। বাড়ির লোকজনকে ভিডিও কলে রেখে খায়রুলকে মারধর করে মুক্তিপণ দাবি করা হত। খায়রুল বাড়ির লোকজন জমিজমা বিক্রি করে আলামিনকে সাত চল্লিশ লাখ টাকা পরিশোধ করতে বাধ্য হয়। এই টাকা দেশের বিভিন্ন জেলাতে তার লোকজনের কাছে দিয়ে আসতে হত।


অবশেষে গত মাসের নির্ঘাত মৃত্যুর দুয়ার থেকে টাকা বিনিময়ে ছাড়া পেয়ে খায়রুল বাড়িতে ফিরে আসেন। খায়রুল মঙ্গলবার খবর পান জিম্মি মাফিয়া আলামিন দেশের বাড়িতে এসেছে। এ খবর পেয়ে খায়রুল তার দুই সহযোগীকে সাথে নিয়ে কুষ্টিয়ার নলখোলায় আলামিনের কাছে যান। তাদের মধ্যে দেখাও হয়। প্রথমে কথা কাটাকাটি পরে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মারামারির মধ্যে খায়রুল ধাক্কা দিয়ে আলামিনকে মাইক্রোতে তুলে আলমডাঙ্গার কালিদাসপুরে নিয়ে আসেন। ওদিকে আলামিনের লোকজন খায়রুলের সহযোগী সালামকে আটকিয়ে রাখে। দু'দিকে দু'জনই মারধরের শিকার হন। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। পরবর্তীতে ঈদের পরে আলোচনা হবে এমন শর্তে দু'পক্ষের লোকজন আলোচনা শেষে দু'দিকে বন্দী থাকা দুজন মুক্ত হন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

২৫ মিনিট আগে
সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

১ ঘন্টা আগে
সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

৪ ঘন্টা আগে
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

৫ ঘন্টা আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার:  জিসানের ৬ মাসের কারাদন্ড

আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৬ ঘন্টা আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

৬ ঘন্টা আগে
ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।