লগইন
যশোরে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারালেন ঝিনাইদহের গরু ব্যবসায়ী!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ৯৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
যশোরে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারালেন ঝিনাইদহের গরু ব্যবসায়ী!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারালেন ঝিনাইদহের শেখ হালিম রহমান (৫০) নামে এক গরু ব্যবসায়ী। রোববার বিকেলে চৌগাছা-মহেশপুর রুটে যাত্রীবাহী একটি বাসে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করান। তিনি সন্ধ্যা পর্যন্ত অজ্ঞান অবস্থায় ছিলেন।

তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাথানগাছি-বেলেমাঠ গ্রামের বাসিন্দা। জানা গেছে, মহেশপুর থেকে চৌগাছার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চৌগাছায় পৌঁছানোর পর সব যাত্রী নেমে গেলেও একজন যাত্রী না নামায় বাসের শ্রমিক তার কাছে গিয়ে দেখেন তিনি অজ্ঞান অবস্থায় আছেন। তারা দ্রæত চৌগাছা থেকে যশোর ট্রিপে যাবেন বলে স্থানীয়দের সহযোগিতায় একটি ভ্যানে করে উপজেলা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করে দেন।

চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আল-মামুন বলেন, বিকেলে এক ভ্যানচালক তাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। তখন তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন। পরে তার কাছে থাকা মুঠোফোনে কল দিলে জলিয়ারা বেগম নামে এক নারী তার দুলাভাই বলে তাকে শনাক্ত করেন। মুঠোফোনে জলিয়ারা বেগম বলেন, তার দুলাভাই গরু কেনাবেচার ব্যবসা করেন। রোববার চৌগাছা-মহেশপুর রুটে চলাচলকারী একটি যাত্রীবাহীবাসে করে চৌগাছার গরুর হাটে গিয়েছিলেন। তিনি জানানতার কাছে গরু কেনার টাকা ছিল। পরিমাণ না বলতে পারলেও তিনি জানান, গরুর দাম হিসেবে লক্ষাধিক টাকাতার কাছে ছিল। পরে সন্ধ্যায় তার পরিবারের লোকজন হাসপাতলে আসেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

২ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

২ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৯ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১০ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১০ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১১ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১২ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।