লগইন
ম্যাজিস্ট্রেট দেখে ব্যাগ রেখে যাত্রীদের ভো দৌড়, মাইক্রোবাসের চালককে জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ জুন, ২০২১ | ১২:০০ রাত ৮৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ম্যাজিস্ট্রেট দেখে ব্যাগ রেখে যাত্রীদের ভো দৌড়, মাইক্রোবাসের চালককে জরিমানা


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- যাত্রীরা সবাই মাইক্রোবাসে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে যশোর যাবেন। যাত্রীদের কাছে থাকা ব্যাগ গাড়িতে রাখা ছিল। খবর পেয়ে হঠাৎ ম্যাজিস্ট্রেটের গাড়ি হাজির। গাড়ি দেখেই মাইক্রোবাসে থাকা যাত্রীরা ব্যাগ রেখে পালিয়ে গেল।

এমন ঘটনা ঘটেছে বুধবার রাত সাড়ে ৭ টার দিকে ঝিনাইদহ কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার। ভ্রাম্যমান আদালতে মাইক্রোবাসের চালককে এক হাজার টাকা জরিমানা করেন। এর আগে প্রাইভেট কারে যাত্রী নিয়ে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গাড়ি আটকে দেন সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার।

প্রাইভেটকার চালককেও করেন এক হাজার টাকা জরিমানা। এছাড়াও বুধবার বিকেলে শহরের বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডার ও ঘোষ সুইটস নামে দুটি হোটেলকে দুই হাজার টাকা ও বাজাজ মোটর সাইকেল শো-রুমের মালিককে এক হাজার টাকা জরিমানা করেন তিনি। এছাড়াও বুধবার সকালে কালীগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। সে সময় স্বাস্থ্যবিধি না মানার অপরাধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে ২ হাজার ৫০০ টাকা মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রাণী সাহা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাসেল মিয়া

২৭ মিনিট আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

২ ঘন্টা আগে
ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

৩ ঘন্টা আগে
জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

৩ ঘন্টা আগে
দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।