লগইন
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ২৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কে বাদ দিয়ে কর্মী সমাবেশ করায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার দুপুরে কেদারগঞ্জ বাজার এলাকায় উপজেলা আওয়ামীলীগের কাযার্লয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ বিশ্বাস, সহসভাপতি ও মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাত আলী, বাগোয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। আমি ২২ বছর মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। ২০০২ সাল থেকে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত হয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। মুজিনগরে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী আমার নেতৃত্বেই পরিচালিত হয়ে আসছে।

গত ২৯ আগস্ট রবিবার মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করে কমীর্ সমাবেশ করা হয়েছে। যে কর্মী সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয়ভাবে আমাকে অবহিত করা হয়নি। দলের সভাপতিকে বাদ দিয়ে কিভাবে কমীর্ সমাবেশ হয় তা আমার বোধগম্য নয়। এটি একটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুসহ গুটিকতক নেতাকর্মী নিয়ে জেলা আওয়ামী লীগের রাজনীতি করছেন। দলকে কোন্দলের মুখে ঠেলে দিচ্ছেন তিনি।

জেলা আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে বলতে পারি, প্রায় তিন বছর কোন মিটিং হয়েছে কিনা জানিনা। এমতাবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার হস্থক্ষেপ ছাড়া এ কোন্দল মেটানো সম্ভব নয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবন্দ জেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে ফরহাদ হোসেন ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু অপসারণ দাবি করেছেন। এসময় সংবাদ সম্মেলন উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও চার ইউনিয়নের নেতাকমীর্রা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।