সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুর জেলায় পজিটিভ ৬০ ॥ মৃত্যু পাঁচ
মেহেরপুর প্রতিনিধি। গেল ২৪ ঘন্টায় মেহেরপুর জেলায় আরও ৬০ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। ৩১৬টি নমুনা পরীক্ষায় ৬০টি পজিটিভ বলে জানায় সিভিল সার্জন অফিস। এদিকে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মেহেরপুর জেনারেল হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন সুত্রে জানা গেছে, পিসিআর ল্যাবে ২১২টি, ৯৬টি এন্টিজেন টেস্ট ও ৫টি জিন এক্সপার্ট পরীক্ষায় ৬০টি পজিটিভ হয়েছে। এর মধ্যে সদরে ৭টি, গাংনী ৪৪ এবং মুজিববনগরে ৯টি। এনিয়ে জেলায় মোট পজিটিভ রোগীর সংখ্যা ৬৩২ জন।
এদিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত এক জনের মৃত্যু হয়েছে। এছড়াও করোনা উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬১৪ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১ জন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি
৫ ঘন্টা আগে
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি
৯ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক
১ দিন আগে