সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে হেরোইন ও গাঁজাসহ ৫ জনকে আটক করেছে ডিবি
মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে হেরোইন ও গাঁজাসহ ৫ জনকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত দশটার সময় মাদকদ্রব্য হেরোইন ও গাজাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- পুরাতন কাজী অফিস পাড়া সোহরাব শেখের ছেলে রাজিব শেখ (৩৮), মোহাম্মদ সাইফুল ইসলাম (৪০), বাসস্ট্যান্ড আনিসুর রহমানের ছেলে আশিক (২৭) ,পুরাতন পোস্ট অফিস পাড়া হাসিবুল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন(২৬) , মৃত আব্দুস সালামের ছেলে রোকন উদ্দিন(৪৫)।
মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নি:) আহসান হাবীব, এএসআই মাহতাব উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০ (কুড়ি) গ্রাম গাঁজা ও ০৩ (তিন) গ্রাম হেরোইন উদ্ধার করে। তাহাদের বিরুদ্ধে আরও মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি
৬ ঘন্টা আগে
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি
১০ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক
১ দিন আগে