সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে কারাগারে কয়েদীর মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলা কারাগারে লিয়াকত হোসেন নামে এক খুনের মামলার আসামিরমৃৃত্যু হয়েছে। শনিবার ভোরের দিকে লিয়াকত আলি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লিয়াকত আলী চুয়াডাঙ্গার ইসলামপাড়ার আকবর আলী মন্ডলের ছেলে। লিয়াকত আলীর ২ স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে রয়েছে। মৃতের দ্বিতীয় স্ত্রী তহুরা খাতুন জানান, চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ গ্রামের আলম হত্যার পলাতক আসামি ছিল আকবর আলী।
প্রায় এক যুগ আগে ওই হত্যাকান্ড সংঘটিত হয়েছিল। সেই থেকে লিয়াকাত গাংনী উপজেলার হিজল বাড়িয়া গ্রামের বাড়িতে থাকতো। গাংনী থানার পুলিশ প্রায় ২২ দিন আগে তাকে গ্রেফতার করে।
পরে মেহেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মেহেরপুরের জেলার সৈয়দ হাসান জানান, ভোরের দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার পর লিয়াকত আলীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক
২ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
১ দিন আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার
১ দিন আগে