লগইন
মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ অক্টোবর, ২০২৬ | ০৪:০০ দুপুর ৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

অনলাইন হয়রানি মোকাবিলা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং লিঙ্গভিত্তিক গতানুগতিক ধারণা পরিবর্তনের লক্ষ্যে মেহেরপুরে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের অধীনে একটি গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। এই সংলাপের মূল উদ্দেশ্য ছিল কিশোর-কিশোরীদের মধ্যে অনলাইন নিরাপত্তা ও জেন্ডার সমতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

গত রোববার (২৫ অক্টোবর) মেহেরপুর শহরের বাঙালিয়ানা ভোজ রেস্টুরেন্টে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই সংলাপের আয়োজন করে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের অনলাইন জগতের ঝুঁকি, জেন্ডার স্টেরিওটাইপ ভাঙার গুরুত্ব, ব্যক্তিগত মর্যাদা রক্ষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং হয়রানির শিকার হলে কীভাবে সহায়তা চাইতে হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জোর দেন যে, অনলাইন বা ব্যক্তিগত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নীরব না থেকে বিশ্বস্ত অভিভাবক বা দায়িত্বশীল ব্যক্তির সাহায্য নেওয়া অত্যন্ত জরুরি।

সংলাপে একটি নিরাপদ ও সমতাভিত্তিক পরিবেশ গড়ে তোলার জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ও কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তাও উঠে আসে।

হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দ মাহফুজুর রহমান সফলভাবে এই সংলাপ পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন ধূমকেতু, মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, শহর সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল মাহমুদ, সহকারী অধ্যাপক এস এম রফিকুল আলম বকুল, সমাজকর্মী খন্দকার মুইজ উদ্দিন, সাংবাদিক মেহের আমজাদ, হেল্প ফাউন্ডেশনের পরিচালক দিলারা জাহান, এবং উদ্যোক্তা শারমিনা পারভীন ও সাদিকুন নেসা। এছাড়াও ইয়ুথ অ্যাক্টিভিস্ট তানজিমুল ইসলাম, রাজিয়া খাতুন, মো. গালিব, সাব্বির হোসেন, শিহাব হাসান, মোছা. টুম্পা, ইসরাক ও শিশিরসহ বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এই ধরনের অ্যাডভোকেসি ডায়ালগ স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বৈষম্যমূলক ধারণা পরিবর্তন এবং কিশোর-কিশোরীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট অংশীজনদের আরও সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

১৬ মিনিট আগে
উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

১৭ মিনিট আগে
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

৩ ঘন্টা আগে
মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

৩ ঘন্টা আগে
জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

৪ ঘন্টা আগে
ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

পোশাক শিল্পে গভীর অনিশ্চয়তা

৪ ঘন্টা আগে
পোশাক শিল্পে গভীর অনিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।