লগইন
মেহেরপুরে ইটভাটার অফিসের ছাদের উপর বোমা সাদৃশ্য ও দেশীয় অস্ত্র উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে ইটভাটার অফিসের ছাদের উপর বোমা সাদৃশ্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর সদর উপজেলার বারাকপুর গ্রামে চঞ্চল মিয়ার ইটভাটার অফিস রুমের ছাদ থেকে ৫টি বোমা সাদৃশ্য বস্তু ও ১২টি রামদা উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে আলিফ ইট ভাটার অফিস রুমের ছাদ থেকে ৫টি বোমা সাদৃশ্য বস্তু এবং ১২ টি রামদা উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে রবিবার দুপুরের দিকে চঞ্চল মিয়ার ইট ভাটায় বিদ্যুৎ এর কাজ করতে যাওয়া ইলেকট্রিশিয়ান মোমিন নামের এক ব্যক্তি ছাদের উপরে উঠে বোমা সাদৃশ্য বস্তু ও দেশীয় তৈরি রামদা গুলো দেখে ভাটার মালিককে খবর দেন। ভাঁটার মালিক পরে পুলিশকে খবর দিলে, দুপুরের দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। পরে ছাদের উপর থেকে লাল টেপে মোড়ানো বোমা সাদৃশ্য ৫টি বস্তু এবং বড় ধরনের ১২ টি রামদা উদ্ধার করেন। এ সময় মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহা দারা, ইন্সপেক্টর রাসুল সামদানী সহ থানা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

ইট ভাটার মালিক চঞ্চল মিয়া জানান, গ্রামের কিছু কুচক্রী মহল রয়েছে তারা সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এবার আমি ইউপি সদস্য প্রার্থী হওয়ার জন্য মত প্রকাশ করেছি। হয়তোবা এর কারনে আমার বদনাম দেওয়ার জন্য আমার ইট ভাটায় এ ধরনের অবৈধ জিনিস রেখে গেছে। তদন্ত করলে অবশ্যই বেরিয়ে আসবে কে বা কাহারা এগুলো রেখে গেছে। অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার জানান এগুলো কিভাবে অস্ত্র এখানে এলো তা তদন্ত না করে বলা যাবে না। এদিকে ইটভাটায় বোমা সাদৃশ্য বস্তু ও অস্ত্র রাখার বিষয়টি জানাজানি হলে বারাকপুর রাজাপুর সব আশপাশে গ্রাম থেকে উৎসুক জনতা সেখানে ভিড় জমান

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ক্যাবের সমীক্ষা

২৯ মিনিট আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৩০ মিনিট আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

১ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

১ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

২ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

২ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৪ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৪ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৫ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।