লগইন
মেডিকেলে কলেজে ভর্তির হওয়া ছাত্রীকে সংবর্ধনা দিলো আলমডাঙ্গা সরকারি কলেজ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জুন, ২০২১ | ০৬:০০ বিকাল ২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেডিকেলে কলেজে ভর্তির হওয়া ছাত্রীকে সংবর্ধনা দিলো আলমডাঙ্গা সরকারি কলেজ


আলমডাঙ্গা সরকারি কলেজের দরিদ্র শিক্ষার্থি ওয়াদখুলী জান্নাতী মেধা তালিকায় ফরিদপুর মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে কলেজ কর্তৃক সংবর্ধণা প্রদান করা হয়েছে।


আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবীদ গোলাম ছরোয়ার মিঠুর সভাপতিত্বে গতকাল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি কলেজের সভাপতি পুলক কুমার মন্ডল।


এ সময় প্রধান অতিথি বলেন, এ কৃতিত্ব ওয়াদখুলী জান্নাতীর ব্যক্তিগত। শিক্ষক আন্তরিকভাবে চাইলেই যে শিক্ষার্থির জীবন বদলে দিতে পারেন তার উদাহরণ ওয়াদখুলী জান্নাতী। জান্নাতীর পথচলা কেবল শুরু। সামনে অনেক বাঁধা বিপত্তি আসবে। যারা ভালোবেসে পাশে দাঁড়িয়েছেন, জান্নাতী যেন তাদের যেন মনে রাখে। সেও যেন মানুষের পাশে দাঁড়িয়ে অনেককে সহযোগিতা করে, তাদেরকেও আলোর পথে এগিয়ে দেয়।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন, উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দীন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সিনিয়র সহসভাপতি রহমান মুকুল, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা।

বিশেষ ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন বক্তব্যে বলেন, সেবার মহান উদ্দেশ্য নিয়েই মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। এ পেশায় যারা আসবে অবশ্যই তাদেরকে মানবিক হতে হবে। শ্রেষ্ঠতম শিক্ষা হচ্ছে মনুষত্বের শিক্ষা। এ শিক্ষায় দীক্ষিত হতে হবে।


অধ্যক্ষ কৃষিবিদ গোলাম ছরোয়ার মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক আব্দুল মোনায়েম, সৈয়দ মামুন রেজা, মহিতুর রহমান, তাপস রশীদ, ইকবাল হোসেন, মাকসুদুর রহমান, হাবিবুর রহমান, খলিলুর রহমান, ফারুক হোসেন, শামীমা খাতুন, কলি খন্দকার প্রমুখ।

শেষে সংবর্ধিত শিক্ষার্থির হাতে শিক্ষকদের পক্ষ থেকে ক্রেস্ট ও আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়।


প্রসঙ্গত, ওয়াদখুলী জান্নাতী আলমডাঙ্গা সরকারি কলেজের ৪র্থ শ্রেণির কর্মচারী বাবলুর রহমানের জৈষ্ঠ্য কন্যা। ৮ম শ্রেণিতে পড়ার সময় দরিদ্র পরিবারের যে কিশোরীর বাল্যবিয়েতে বাবা-মাসহ আত্মীয়স্বজন সকলেই সম্মত ছিলেন। কিন্তু লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হওয়ার অদম্য ইচ্ছাশক্তি যে কিশোরীকে বাল্যবিয়ের পিড়িতে বসতে দেয়নি। চরম দারিদ্র আর প্রতিকুলতার বিরুদ্ধে লড়াই করেই সেই অদম্য মেয়ে ওয়াদখুলী জান্নাতীমেধা তালিকায় মেডিকেল কলেজে পড়ার যোগ্যতা ছিনিয়ে নিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

১৬ মিনিট আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

১৭ মিনিট আগে
মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যাডভোকেট কামরুল হাসান

২ ঘন্টা আগে
অ্যাডভোকেট কামরুল হাসান

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

৩ ঘন্টা আগে
পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

৩ ঘন্টা আগে
আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

৩ শতাধিক স্বেচ্ছাসেবীর মিলনমেলা

৪ ঘন্টা আগে
৩ শতাধিক স্বেচ্ছাসেবীর মিলনমেলা

আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার

৪ ঘন্টা আগে
আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার

এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ পাবেন

৫ ঘন্টা আগে
এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ পাবেন

লোকসংগীতের ঐতিহ্য রক্ষায় নতুন অধ্যায়

৫ ঘন্টা আগে
লোকসংগীতের ঐতিহ্য রক্ষায় নতুন অধ্যায়

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।