সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মুন্সিগঞ্জে শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগে সৎ পিতা আটক
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে পিতা কর্তৃক সৎ মেয়েকে যৌন হয়রানির অভিযোগে শহিদুল ইসলাম নামের এক অটোচালককে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসি। গত ৪ ফেব্রæয়ারী বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাসূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার গোবিন্দকুন্ডু উপজেলার রামপুর গ্রামের সলেমান আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৮) ২য় স্ত্রীকে নিয়ে প্রায় ৬/৭ বছর মুন্সিগঞ্জের পানহাটের নিকটের বস্তিতে বসবাস করে আসছে। শহিদুল ইসলাম অটো বাইক চালায় আর তার স্ত্রী ভিক্ষুক।
তাদের ১০ বছরের এক মেয়ে আছে। মেয়েটি আগের স্বামীর। মা ভিক্ষা করতে বের হলে শহিদুল ইসলাম সৎ মেয়েটিকে মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখিয়ে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিল। বৃহস্পতিবারের সন্ধ্যায় নির্যাতনের শিকার শিশুকন্যা এ কথা এলাকাবাসীকে জানিয়ে দেয়। পরে এলাকাবাসী অভিযুক্ত শহিদুল ইসলামকে ধরে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
৫ ঘন্টা আগে