লগইন
মহেশপুরে ২শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
মহেশপুরে ২শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার শিক্ষকে আটক করেছে পুলিশ। জেলার মহেশপুর উপজেলার সলেমানপুর দারুল উলুম কওমি মাদরাসার দু’শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই মাদরাসার শিক্ষক হাসানুজ্জামান (৪০)কে সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে স্থানীয় সালিশ বৈঠক থেকে মহেশপুর থানা পুলিশ আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সলেমানপুর গ্রামের আনসার আলীর ছেলে হাসানুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওই মাদরাসার দু’শিশু শিক্ষার্থীকে পৃথক দিনে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশু দু’টি পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করলে এলাকায় এ নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়।

সোমবার রাতে মাদরাসার ম্যানেজিং কমিটিসহ এলাকাবাসী অত্র মাদরাসার প্রাঙ্গণে একটি সালিশ বৈঠকে বসে। সংবাদ পেয়ে মহেশপুর থানার এসআই ইউনুস আলী রাত ৯টায় তাকে আটক করে থানায় নিয়ে আসে। মাদরাসার সভাপতি মাওলানা হাফিজুর রহমান জানান, ঘটনার সত্যতা পেয়েছি। এ বিষয়ে সোমবার রাতে সালিশে বসা হয়েছিল। সেখান থেকে পুলিশ তাকে আটক করেছে।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ভিকটিমের পরিবার এ ব্যাপারে পৃথক ২টি মামলা করেছে। আসামি হাসানুজ্জামানকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪০ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪১ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।