লগইন
ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১০০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলার সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের বিরুদ্ধে অন্যায়ভাবে হয়রানি ও জোরপূর্বক ক্ষতিপূরণ আদায়ের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ঝিনাইদহের সেই সহিদ বীজ ভাÐার। শনিবার সকাল ১০ টায় ঝিনাইদহ শহরের অগ্নিবীনা সড়কে নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সুচন্দন মন্ডলের ব্যক্তি আক্রোশের শিকার হয়েছেন তিনি। যেই কৃষকরা অভিযোগ করেছেন তারা বীজের বস্তার গায়ে মূল্য,বীজের জাত ও মেয়াদ সম্বলিত ট্যাগ ও মেমো দেখাতে পারেননি। যেই ক্ষেত নষ্ট হওয়ার অভিযোগ করেছেন সেই জমিতে ধান ফলেছে।

কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল তাকে জোর পূর্বক জরিমান করেছেন। সহিদ বীজ ভাÐারের মালিক সহিদুল ইসলাম বলেন, আমি উকিল সহকারে তার কার্যালয়ে যায়। তিনি উকিলের সামনেও আমাকে হুমকি প্রদান করেন। তিনি আমার দোকান সীল-গালা করে দেওয়ার হুমকি প্রদান করেন। তিনি দাবি করেন, বীজ তলায় চারা বয়স বেশি হয়ে যাওয়ার কারণে এমন সমস্যা হয়েছে প্রথমে কিন্তু আমি চাষিদের যে পরামর্শ দিয়েছি তারা সেই পরামর্শ মানেননি। যেই কৃষকরা মেনেছেন তাদের জমিতে ধান ফলেছে। সেই বীজে যদি ধান ফলেই থাকে তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাকে জরিমানা করলো কেন? তিনি বলেন, সুচন্দন মন্ডল একা একা তার বীজ ভাÐারে প্রবেশ করে বীজের প্যাকেট পরীক্ষা করতে শুরু করেন।

তিনিতো কোন কৃষিবিদ নন। তিনি কোন কৃষি কর্মকর্তাকেও সাথে নিয়ে আসেননি। আমি তার কাছে এর কারণ জানতে চাইলে তিনি বলেন,আমাকে আইন শেখাবেন না। আপনি জানেন আমি আপনাকে কি করতে পারি? আপনি কালকেই আমার অফিসে দেখা করবেন। তিনি বলেন,সুচন্দন মন্ডল তার ক্ষমতার অপব্যবহার করে আমাকে অন্যায়ভাবে জরমানা করেছেন। আমি এর ন্যায্য বিচার দাবি করছি সংশ্লিষ্ট মহলের কাছে। উল্লেখ্য নষ্ট বীজ সরবরাহ করার কারণে হরিণাকুÐু উপজেলার হাকিমপুর গ্রামের ৭ জন কৃষকের ২৫ বিঘা জমির ধান নষ্ট হয়ে যায়। কৃষকদের অভিযোগের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল সহিদ বীজ ভাÐারকে ২ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করে। এই সংবাদ সম্মেলনে ঝিনাইদহ শহরের অন্যান্য বীজ ভাÐারের মালিক আবু তাহের ও হাসান উপস্থিত ছিলেন। সহিদুল ইসলামের উকিল অ্যাড শামসুজ্জামানসহ বিভিন্ন সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

২ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

২ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৯ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১০ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১০ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১১ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১২ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।