লগইন
ভারতীয় নাগরিককে পিটিয়ে ঝিনাইদহ অংশে ফেলে গেল বিএসএফ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ভারতীয় নাগরিককে পিটিয়ে ঝিনাইদহ অংশে ফেলে গেল বিএসএফ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত এলাকায় রফিকুল নামের এক ভারতীয় নাগরিককে পিটিয়ে ফেলে গেছে বিএসএফ। গতকাল মধ্য রাতে (সোমবার দিবাাগত রাত) এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম (৩৭) ভারতের নদীয়া জেলার রাখালগাছী গ্রামের বাসিন্দা ও আশারুল মÐলের ছেলে।

তাকে ফেরতের বিষয়ে বিএসএফ এর সাথে বিজিবি’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, রাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসছিলেন রফিকুল ইসলাম। এ সময় ভারতের সুন্দর বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাকে পিটিয়ে আহত করে। তিনি চিৎকার দিলে বিএসএফ সদস্যরা সীমান্তের রায়পুর এলাকায় ফেলে যায়।

পরে মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে রফিকুল ঝিনাইদহের মহেশপুরের নেপা এলাকায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বললেও ধারণা করা হচ্ছে অবৈধ কোনো কাজে তিনি সীমান্তে এসেছিলেন।

তিনি আরও জানান, রফিকুলকে ফেরতের বিষয়ে বিএসএফের সঙ্গে দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফ জানিয়েছে ভারতীয় পুলিশের মাধ্যমে বাড়িসহ অন্যান্য বিষয় খোঁজ নিয়ে তাকে ফেরত নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩৯ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩৯ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।