লগইন
বৃক্ষপ্রেমি ওয়াহিদ সরদারকে সুরক্ষা সামগ্রী দিলেন মেহেরপুর পৌর মেয়র রিটন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১২৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
বৃক্ষপ্রেমি ওয়াহিদ সরদারকে সুরক্ষা সামগ্রী দিলেন মেহেরপুর পৌর মেয়র রিটন

মেহেরপুর প্রতিনিধি \ প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরোতে পারেননি। কিন্তু গাছেরও প্রাণ আছে তা ভালো করেই বুঝতে পারেন যশোরের ওয়াহিদ সরদার। মাথায় কৃষকদের যে মাথাল তাতে বাংলাদেশের পতকার আদলে লাল-সবুজ রঙে রাঙানো। পায়ে পুরোনো এক জোড়া সেন্ডেল। নাম ওয়াহিদ সরদার। ২০১৮ সালের জুলাই মাস থেকে গাছের পেরেক অপসারণ শুরু করেন যশোরের ওয়াহিদ সরদার। যশোর, ঝিনাইদহ, খুলনা পেরিয়ে এখন মেহেরপুর জেলার বিভিন্ন রাস্তার ধারে থাকা গাছ থেকে ব্যানার, পেরেক অপসারণ করে যাচ্ছেন তিনি। ওয়াহিদ সরদারের এধরনের কাজে কিছুটা হলেও নিরাপদে থাকার জন্য মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন থাকা-খাওয়া ও সুরক্ষার জন্য জুতা, জার্সি ও কিছু নগদ টাকা উপহার দিলেন।

বৃক্ষপ্রেমি ওয়াহিদ সরদার বলেন, গাছের প্রতি ভালোবাসার কারণে আমি যশোর ঝিনাইদহ খুলনা ও মেহেরপুরসহ ৭০০ কিলোমিটার জুড়ে বিভিন্ন রাস্তার গাছ থেকে এ পর্যন্ত ২০০ কেজি পেরেক তুলেছি। আর রোপন করেছি প্রায় ৩০ হাজার গাছ। গাছ বাঁচাতে এটি আমার যুদ্ধ বলে জানান তিনি। বৃক্ষপ্রেমি ওয়াহিদ সরদার কেদে বললেন, মেহেরপুরে এসে আমি অনেক মগ্ধ হয়েছি কারন এখানে সবাই আমাকে সহযোগীতা করেছেন। এতো ভালোবাসা আমি কোথাও পায়নি। বিশেষ করে এরকম পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সাহেবের মতো মানুষ আর কোথাও পায়নি। তিনি আমার থাকা খাওয়াসহ বিভিন্ন ভাবে সহযোগীতা করেছেন যাতে আমি কষ্ট না পাই।

দোয়া করি তিনি আরও বড় হবেন। মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন বলেন, বৃক্ষের প্রান আছে বলেই বৃক্ষপ্রেমি ওয়াহিদ সরদার আজ জেলায় জেলায় এসে গাছের পেরেক ও ব্যানারসহ বিভিন্ন ক্ষতিকর জিনিস অপসরন করছেন। আজকে তিনি সাধারন মানুষ হিসেবে যে কাজটি করছে তার থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। গত সপ্তাহে তিনি মেহেরপুরে আসেন এবং আমার সাথে যোগাযোগ করেন। আমি তাকে আমার রেস্ট হাউজে থাকার ব্যবস্থা করে দিয়েছি। যাতে তিনি কোন কষ্ট না করে আমার মেহেরপুরে এসে। সেই সাথে তার সুরক্ষার জন্য সামান্য কিছু সামগ্রী তুলে দিলাম।

এতে তিনি কিছুটা হলেও নিরাপদে থাকবেন। ভবিষ্যতে তিনি মেহেরপুরে আসলে পৌরসভার পক্ষে থেকে সকল সহযোগীতা পাবেন। যশোরের বৃক্ষপ্রেমিক আব্দুল ওয়াহিদ সরদার এখন মেহেরপুর জেলায়। মেহেরপুর তিন উপজেলার সড়কের পাশের গাছে প্রাণ ফেরাতেই ওয়াহিদ সরদার মেহেরপুরে এসেছেন। রাস্তার পাশে গাছে থাকা বিভিন্ন ফেস্টুন, ব্যানার, পেরেক অপসারণ করছেন তিনি। গত এক সপ্তাহ ধরে তিনি এ কাজ করে চলেছেন। গাছ পরিচ্ছন্ন করার যন্ত্রপাতি আর একটি পুরাতন বাইসাইকেল নিয়ে ছুটে চলছেন জেলার বিভিন্ন প্রান্তে। যশোরের সদর উপজেলার রুদ্রনগরের মৃত গোলাম ইয়াহিয়া সরদারের ছেলে আবদুল ওয়াহিদ সরদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণাকে বাস্তবে রূপ দিতে মাঠে-ঘাটে ও সড়কের পাশে রোপণ করে চলেছেন নানান জাতের চারা। তিনি মুজিববর্ষ উপলক্ষে মেহেরপুরের তিন উপজেলায় গাছের সঙ্গে লাগানো বিলবোর্ড, ফেস্টুন, ব্যানারের তার কাঁটা, পেরেক, লাইলন সুতা অপসারণ করছেন। সুরক্ষা সামগ্রী উপহার দেওয়ার সময় পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর ইভান, বাপ্পি, নুরুল আশরাফ রাজিব, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজি সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৪ মিনিট আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

১ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

১ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

শোকের ছায়া

২ ঘন্টা আগে
শোকের ছায়া

মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

৪ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

৭ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

২০ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

২২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।