লগইন
বিএনপি নেতা আবু বকর সিদ্দিকীর ১৪তম মৃত্যু বার্ষিকী শুক্রবার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ জুন, ২০২১ | ১২:০০ রাত ৯০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বিএনপি নেতা আবু বকর সিদ্দিকীর ১৪তম মৃত্যু বার্ষিকী শুক্রবার


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকীর চৌদ্দতম মৃত্যু বার্ষিকী শুক্রবার। দিবসটি পালনে স্বাস্থ্যবিধি মেনে বিস্তারিত কর্মসুচি গ্রহন করেছে জেলা বিএনপি ও তার পরিবার। ২০০৭ সালের ২৫ জুন সন্ধ্যা রাতে শহরের ব্যাপারীপাড়ার ঢাকালে পট্টি নামক স্থানে আবু বকরকে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়ে হত্যা করে। নিহত’র স্ত্রী সাজেদা খাতুন জানান, স্বামী হত্যার পর তারা নিরাপত্তার কারণে মামলা পর্যন্ত করতে পারেনি।

পুলিশ বাদী হয়ে মামলাটি করলেও মামলাটি কি অবস্থায় আছে তারা জানেন না। ছেলে মোঃ জহির উদ্দীন শিমুল জানান, রাজনৈতিক কারণে চরমপন্থি দলের ভাড়াটিয়া ক্যাডার দিয়ে তার পিতাকে হত্যা করা হয়। কিন্তু হত্যার মুল পরিকল্পনাকারীদের বাদ দিয়ে পুলিশ নীরিহ ব্যক্তিদের মামলায় আসামী করেন। পুলিশের একটি সুত্র জানায় দীর্ঘ তদন্ত শেষে ৯ জনকে আসামী করে আদালতে চার্জসীট দাখিল করা হয়।

এরপর আবু বকর সিদ্দিকের পরিবার চার্জসীটের বিরুদ্ধে নারাজি পটিশিন দিলে আবারো ওই ৯ জনকেই আসামী করে পুনরায় তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। তবে অন্য একটি সুত্র জানায়, আবু বকর হত্যার সঙ্গে জড়িত সবাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। বিএনপি নেতা আবু বকর সিদ্দিক হত্যার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত কর্মসুচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা। সিদ্দিক পরিবারের পক্ষ থেকেও থাকবে নানা কর্মসুচি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাসেল মিয়া

৩০ মিনিট আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

২ ঘন্টা আগে
ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

৩ ঘন্টা আগে
জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

৩ ঘন্টা আগে
দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।