লগইন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের লোভ ও ভয় কোনটাই থাকা চলবে না-জেলা আমীর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ অক্টোবর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের লোভ ও ভয় কোনটাই থাকা চলবে না-জেলা আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের লোভ ও ভয় কোনটাই থাকা চলবে না। ভীরু ও কাপুরুষদের জন্য ইকামাতে দ্বীন প্রতিষ্ঠার এই আন্দোলন নয়। আলমডাঙ্গায় অগ্রসর কর্মী টিএস প্রোগ্রামে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মীদের উদ্দ্যেশ্যে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমীন কর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন। বল, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বুদ্ধিমান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে-(সূরা যুমার - আয়াত ০৯) তিনি পবিত্র কোরআনের এ আয়াত পড়ে তার অর্থ ব্যাখ্যা করেন।

২২ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৩ উপজেলা জামায়াতের কার্যালয়ে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা তারবিয়াত বিভাগের সেক্রেটারি বেলাল হোসাইনের সভাপতিত্বে ইসলামী আন্দোলনে কর্মীদের অগ্নি পরীক্ষার উপর বিষয় ভিত্তিক পবিত্র কোরআনের সূরা আহযাবের ৬৫ থেকে ৬৮ আয়াতের উপর দারস পেশ করেন খন্দকার মাসুদুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান বলেন, ২১ শতকে চ্যালেঞ্জে আমাদের সর্বপ্রথম পাঁচটা গুনবলী অর্জন করতে হবে তা হচ্ছে ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণের মাধ্যমে বর্তমান সময়ে অইসলামিক পরিবেশকে মোকাবেলা করে দাওয়াতি কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।

সত্যের সাক্ষ্য বইয়ের উপর বক্তব্যে উপজেলা আমীর দারুস সালাম বলেন আমি যে সত্যের উপর ঈমান এনেছি গোটা দুনিয়াবাসীর কাছে তা যেন সাক্ষী হয়ে থাকে। তিনি আরো বলেন, সারা গ্রামের মানুষের কাছে ভালো হলে হবে না বাড়ি সদস্য ও প্রতিবেশীর কাছেও ভালো হতে হবে।

রুকনিয়াতের শর্তাবলীর উপর বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা।

দাওয়াত দানের পদ্ধতির উপর আলোচনায় উপজেলা সহকারী সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল বলেন, সমাজের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ পৌঁছিয়ে দেওয়া নামাজ-রোজার মতই ফরজ। যারা ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে চাই তাদের ইসলামের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছানোর মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য কাজ করতে হবে।

ব্যক্তিগত রিপোর্টের গুরুত্বের উপর আলোচনা করেন উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার।

এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, উপজেলা অফিস সম্পাদক রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা তারবিয়া সহকারি সেক্রেটারি মুহাম্মদ আলী, কালিদাসপুর ইউনিয়ন আমীর আশাদুল হক, বেলগাছি ইউনিয়ন আমির আমান উদ্দিন, নাগদাহ ইউনিয়ন আমির আব্দুল কাদের, খাসকররা ইউনিয়ন আমির হারুন অর রশিদ প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কোটচাঁদপুরে উদযাপিত হলো জাতীয় যুব দিবস, বিতরণ করা হলো ঋণের চেক

৪৩ মিনিট আগে
কোটচাঁদপুরে উদযাপিত হলো জাতীয় যুব দিবস, বিতরণ করা হলো ঋণের চেক

ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি

৪৪ মিনিট আগে
ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি

১৩ নভেম্বর মূল অনুষ্ঠান

১ ঘন্টা আগে
১৩ নভেম্বর মূল অনুষ্ঠান

হকারদের নিবন্ধন ও সুষ্ঠু পুনর্বাসনের তাগিদ

১ ঘন্টা আগে
হকারদের নিবন্ধন ও সুষ্ঠু পুনর্বাসনের তাগিদ

বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

৫ ঘন্টা আগে
বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

৫ ঘন্টা আগে
১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৯ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৯ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।