লগইন
বন্ধুর মটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন সাগর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ ডিসেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বন্ধুর মটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন সাগর

বন্ধুর মটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন কুষ্টিয়ার দৌলতপুরের ২২ বছরের টগবগে যুবক সাগর । এসময় মটরসাইকেলের পিছনে থাকা অপর বন্ধু সবুজ মারাত্মক আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সবুজকে মূমূর্ষু অবস্থায় পথচারীরা আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে নিয়ে আসেন। ১৮ ডিসেম্বর বিকাল ৩টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের জগন্নাথপুর গ্রামে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চক গোপিনাথপুর গ্রামের জেনারুল ইসলামের ছেলে সবুজ(২২) কয়েকদিন আগে কুষ্টিয়া ইবি থানার গোস্বামী দুর্গাপুর গ্রাম থেকে একটি পুরাতন অ্যাপাসি ফোরভি মটর সাইকেল কেনেন। সবুজ তার বন্ধু রিফায়েতপুর সোনাইকান্দি গ্রামের মেজর আলীর ছেলে সাগর আলী(২২)কে সাথে নিয়ে আলমডাঙ্গার মোল্লা মটরসে মটর সাইকেলের মালিকানা পরিবর্তন করতে আসেন। এসব কাজ সেরে বিকালে তারা দুই বন্ধু আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। সাগর সখ করে বন্ধু মটরসাইকেল চালাচ্ছিলেন। তারা জগন্নাথপুর পৌছালে তাদের সামনে একটি পাখি ভ্যান পড়ে। ভ্যান গাড়িটি বাঁচাতে সাগর দ্রæত ব্রেক করলে মটরসাইকেলটি সড়কের উপরে মুখ থুবড়ে পড়ে। এতে মাথা ও মুখে মারাত্মক আঘাত পেয়ে দুজনে জখম হয়। এসময় ঘটনাস্থলেই চালক সাগর মারা যান বলে স্থানীয়রা জানায়। স্থানীয়রা সবুজকে দ্রæত স্থানীয় ফাতেমা ক্লিনিকে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেন। পরে আলমডাঙ্গা থানা পুলিশ সাগরের লাশ উদ্ধার করে নিয়ে আসে।


এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মটর সাইকেল দূর্ঘটনায় দুই বন্ধুর একজন মারা গেছে। তার লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আরেক বন্ধু আহত সবুজকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্খা জনক অবস্থা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সাগরের পরিবারের নিকট সংবাদ দেওয়া হয়। সন্ধ্যার পর পরিবারের লোকজন আসে। তাদের আবেদনের প্রেক্ষিতে লাশের সুরতাহাল রিপোর্ট শেষে বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

২১ মিনিট আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

২২ মিনিট আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৩ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

৩ ঘন্টা আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৬ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

৬ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৭ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।