লগইন
ফুটবলে খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রিরা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ফুটবলে খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রিরা

খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রিরা। ২৩ সেপ্টেম্বর শনিবার খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নড়াইল জেলাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।


ইতোপূর্বে চুয়াডাঙ্গা জেলার সবক'টি উপজেলার বিদ্যালয়ের মেয়েদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। তারপর খুলনা বিভাগীয় পর্যায়ের ১০ জেলার মধ্যে প্রতিযোগিতা হয়। এরমধ্যে চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা দল টিকে থাকে। গতকাল শনিবার ছিল খুলনা বিভাগের ফাইনাল খেলা। ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় নড়াইল জেলা দলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এবার জাতীয় পর্যায়ে দেশের সবক'টি বিভাগ একে অপরের মধ্যে প্রতিযোগিতায় অংশ নেবে। আগামী ২৫ সেপ্টেম্বর খুলনা বনাম বরিশাল বিভাগের মেয়েদের মধ্যে প্রথম বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করবে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের টিম।

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বলেন, এটা আমাদের স্কুলের মেয়েদের খুব বড় একটা অর্জন। একে একে জয় পেয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে আমাদের মেয়েরা। আগামী ২৫ তারিখে বরিশাল বিভাগের সাথে খুলনা বিভাগের খেলা অনুষ্ঠিত হবে। তিনি খেলায় অংশ নেওয়া আলমডাঙ্গার মেয়েদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ¯িœগ্ধা দাস বলেন, বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি নি:সন্দেহে অনেক আনন্দের। তারা যাতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পারে, সেজন্য শুভকামনা রইল।

এদিকে, খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রিরা।


পুরুষদের ফুটবলের জীর্ণ দশায় এলাকায় নারী ফুটবলারদের এহেন সাফল্যে উৎফুল্ল এলাকাবাসী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

১ ঘন্টা আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

১ ঘন্টা আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

২ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৪ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৭ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।